সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

চান্দিনায় খেলাফত মজলিসের মিছিল-সমাবেশ, ৬ দফা বাস্তবায়নের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ২৬ সেপ্টেম্বর, বাদ জুমু’আ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চান্দিনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী এবং পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ডা. কাউসার আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. আব্দুল ওহহাব শিবলী, উপজেলা সহ-সভাপতি হাফেজ এমদাদুল্লাহ শামছী, পৌরসভা সভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, খেলাফত মজলিসের ঘোষিত ছয় দফা শুধু দলের দাবি নয় বরং এদেশের সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার দাবি। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুষ্ঠু নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ছয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের ঈমানী দায়িত্ব।

বক্তারা ঘোষণা দেন ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে সফলতার পথে এগিয়ে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ