সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পিআরসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ইসলামী আন্দোলনের গণমিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশের সব জেলা, উপজেলা ও থানা শহরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন।

দলটি মনে করে, এই কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষের মতামত ঘোষিত হয়েছে, সারাদেশের মানুষ একত্রে এই পাঁচ দফার প্রতি সমর্থন জানিয়েছে।

গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য হয় নাই বরং দেশ থেকে স্থায়ীরূপে স্বৈরতন্ত্রকে বিলোপ করার বাসনা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল এবং অকাতরে জীবন দিয়েছে। তাই জুলাই পরবর্তী বন্দোবস্ত অবশ্যই স্বৈরতন্ত্র প্রতিরোধক হতে হবে। সেজন্য পিআর হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই আগামী নির্বাচন অবশ্যই পিআরে হতে হবে। যারা পিআর সস্পর্কে মিথ্যাচার করছেন তারা  সুপ্ত ও সম্ভব্য ফ্যাসিবাদ হিসেবেই জাতির কাছে বিবেচিত হবেন।

বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার তাকিদ দেন এবং ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দ্রুত দৃশ্যমান করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ