সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামী শাসনের বিকল্প নেই: ওবায়েদ বিন মোস্তফা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি:

স্বাধীনতার পর এ দেশে যত সরকার এসেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্যই কাজ করেছে। দেশ ও জাতির জন্য কোন সরকারই কাজ করেনি। যদি কাজই করতো ১৭ বছর শাসনের পর এক সাথে সরকার প্রধান, সব এমপি, সব চেয়ারম্যানরা পালিয়ে যেত না। দেশ ও জনগণের জন্য তারা যে কাজ করেনি এটাই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ওবায়েদ বিন মোস্তফা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজাপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যতে তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামী শাসনের বিকল্প নেই।

ওবায়েদ বিন মোস্তফা বলেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের ভোটে বিজয়ী হলে কোন টেন্ডারবাজি হবে, চাঁদাবাজি হবে না, আপনাদের নায্য অধিকারের জন্য পরিষদ বা উপজেলায় উপজেলায় ঘুরতে হবে না। আপনাদের পাওনা আপনাদের ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে ইসলামী শাসন কায়েমের সুযোগ দিন।

তিনি আরো বলেন, আপনারা এ পর্যন্ত অসংখ্য মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার দেখেছেন এবার ইসলামী আন্দোলন কে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনারাই আবার ডেকে এনে জনপ্রতিনিধির চেয়ারে বসাবেন ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, রাজাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইমাম হোসেন ও মাওলানা আলী আজগর প্রমূখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ