সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে: পীর সাহেব চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিল। এই অশান্তির আগুন নেভানোর জন্য এখন শান্তির প্রতীক হাতপাখার বাতাস লাগবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া অন্য সংগঠনের নামে দুর্নীতি এবং বদনাম রয়েছে।

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবার ইসলামের নীতি-আদর্শের নেতৃত্ব আমরা দেখতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলন ঝালকাঠির সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা মো. সেকান্দার আলী সিদ্দিকী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ