মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা জাতীয় ঐক্য বজায় রাখা ও বিভাজন উসকে না দেওয়ার আহ্বান জানিয়ে আসছি। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটির একটি সেমিনার শেষে মাহফুজ আলমের গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান। বাংলাদেশ হাইকমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে হাইকমিশনের গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে হামলার চেষ্টা ব্যর্থ হয়। যদিও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না; তিনি অন্য একটি গাড়িতে নিরাপদে স্থান ত্যাগ করেন।

পরে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ