সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, রাষ্ট্রের শিক্ষা  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার মাধ্যমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব হলেও কোন অদৃশ্য শক্তির বলে তা করা হচ্ছে না সেটা শিক্ষক সমাজ জানতে চায়। সরকার বিতর্কিত নারী শিক্ষা কমিশন গঠনে যতটা আগ্রহী শিক্ষা সংস্কার কমিশন গঠনে ততটা অনাগ্রহী। অথচ শিক্ষা সংস্কার কমিশন গঠিত না হওয়াই বিগত ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টভোগী অনেক কর্মকর্তা বহাল তবিয়তে রয়ে গেছে এবং তারাই শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে বাধা সৃষ্টি করছে।

বারবার রাজপথ এবং সভা-সেমিনারের মাধ্যমে ইন্টেরিম সরকারের কাছে যৌক্তিক দাবি তুলে ধরলেও তাদের নির্লিপ্ততা প্রমাণ করে সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠনে আন্তরিক নয়।  

শনিবার (১০ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এর সভাপতিত্বে ‘শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।