রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

শাহবাগ ছেড়ে আন্দোলনকারীরা অবস্থান নিল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। শনিবার (১০ মে) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছে তারা।

তার আগে বিকেলে গণজমায়েত থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের।

এর আগে জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ ছিল এ সড়কের যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ