আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগের আওয়ামী লীগের খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দু’টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটা দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুটি বিষয় ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তবে কালো টাকা ও পেশিশক্তি প্রভাবিত নির্বাচন আমরা দেখতে চাই না। সে কারণে অবশ্যই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈ