রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর জমিয়তে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া -এর সৌজন্য সাক্ষাতে আসেন যুব জমিয়ত বাংলাদেশ ( মুফতি ওয়াক্কাস ) এর দীর্ঘ দিনের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে জমিয়তে যোগদান করেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় রাজধানীর মিরপুরস্থ  আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী প্রমুখ।

মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী গণমাধ্যমকে বলেন, আমার নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ঐক্যতে বিশ্বাসী ছিলেন। দুই জমিয়ত এক প্ল্যাটফর্মে এসে কাজ করবেন তিনি আমৃত্যু সেই চেষ্টা চালিয়ে গেছেন। আমরা মুফতি ওয়াক্কাস রহ. এর ঐক্যের মিশন চালিয়ে যাচ্ছি। আশা করি জমিয়তের কার্যক্রম অদূর ভবিষ্যতে একই ব্যানারে চলবে, ইনশাআল্লাহ।ৎ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ