বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

রায় শুনতে আদালতে জুলাই আহতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির ফাঁসির দাবি এবং রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন শহীদ পরিবারের অনেক সদস্য এবং আহতরা। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথমে ট্রাইব্যুনালের গেটে অবস্থান নেন তারা। এরপর ভেতরে প্রবেশ করেন। এসময় তারা স্বৈরাচার হাসিনার সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় সরাসরি দেখতে পাবেন দেশ বিদেশের দর্শকেরা। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি। সেখান থেকে ফুটেজ নিয়ে বেসরকারি চ্যানেলগুলোও সম্প্রচার করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও রায় ঘোষণা সম্প্রচার করবে।  

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। 

বিচারকাজ সরাসরি দেখাতে এরই মধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে বিটিভির বিশেষ টিম। মূল ফটকের বাইরে অপেক্ষমাণ রয়েছেন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ