রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

হাসিনার মৃত্যুদণ্ড রায়ে জামায়াতের সন্তুষ্টি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বার্তা দিয়েছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।

তিনি আরও বলেছেন, আজকে বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে। 

গোলাম পরওয়ার আরও বলেন, কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরনীয় হয়ে থাকবে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ