বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে: এরদোয়ান তরুণ আলেমদের বিশেষ মিটআপে শায়খ ইলিয়াস গুম্মান তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে: ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, সরকারের পাতানো নির্বাচন বর্জনের জন্য আগামী ১ তারিখ থেকে জনগণকে আরো সম্পৃক্ত করে অবৈধ নির্বাচন বর্জন করা হবে। এবং সেই বর্জনের মাধ্যমেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেটের সামনে লিং রোডে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আগামী ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, আমরা তা প্রত্যাখ্যান করি। কারণ জোরপূর্বক ক্ষমতায় থেকেও যারা জনগণের ও দেশের উন্নয়ন করতে পারে না, জনগণ তাদের ইশতেহার গ্রহণ করবে না। নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপিও তা প্রত্যাখ্যান করেছে।

 
এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম মিয়া, সাইফুল ইসলাম রাশেদ, মো. কোভিদ উদ্দিন, রুস্তম আলী মল্লিক, তরিকুল ইসলাম মধু, এম এ হান্নান মল্লিক মো. লোকমান হোসেন, গাজী মোশাররফসহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ