বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার আওতাধীন উত্তরা মডেল টাউন জোনের উদ্যোগে ‘সীরাতে মুস্তফা (সা.)’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উত্তরা মডেল টাউন জোনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক মোহাম্মদ এনামুল হক হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

উত্তরা মডেল টাউন থানা সভাপতি মুফতি আবু সালেহের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমেদ সোহাইল, প্রশিক্ষণ সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া এবং প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মোহাম্মদ ইব্রাহিম জসিম।

সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ