সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি

আসামে মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১১শ’র বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উদ্বেগ ও তীব্র নিন্দা জানান সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী এবং সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।

বিবৃতিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে সংখ্যালঘু মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রায়ই উদ্বিগ্ন হতে হয় আমাদের। ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা উপমহাদেশের ইতিহাসে ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের ধারাবাহিকতাই আসামের ঘটনা।

সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, ভারত সরকার এসব উচ্ছেদকে সরকারি ও বন বিভাগের জমি পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করলেও, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস এবং তাদের পুনর্বাসনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে মসজিদ ধ্বংসের ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স নেতৃবৃন্দ মনে করেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কিংবা তাদের জানমাল অনিরাপদ করে তোলা মানবাধিকারের চরম লঙ্ঘন। ভারতীয় মুসলমানদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দুত্ববাদী মোদি সরকার বারবার ব্যর্থ হয়েছে।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা দাবি করেন, উচ্ছেদ ও মসজিদ ধ্বংসের পেছনে প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আসামের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্যও বিশেষভাবে আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, বাবরি মসজিদ ধ্বংসের মতো বেদনাদায়ক ইতিহাসের পুনরাবৃত্তি রোধে মসজিদ, মানুষের বসতভিটা এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখা অপরিহার্য। ভারতের মুসলমানরাও ভারতের নাগরিক। ধর্মের পরিচয় যাই হোক, প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ