মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি বলেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুরাদনগর সদরের একটি মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, পারিবারিক সম্পত্তি বণ্টনের নীতি মহান আল্লাহ পবিত্র কোরআনে প্রায় ১ হাজার ৪০০ বছর আগেই নির্ধারণ করে দিয়েছেন। কারও কাছে এ বিধান পছন্দ না হলে সেটি তার দুর্ভাগ্য। এর বিরুদ্ধে নতুন করে আইন করার এখতিয়ার সরকারের নেই। তিনি অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানান।

তিনি বলেন, আইনটি বাতিল না করলে সারা দেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠতে পারে। সে পরিস্থিতিতে সরকারকে চরম খেসারত দিতে হবে বলেও তিনি সতর্ক করেন।

ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করা হয়েছে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও নিন্দা জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, দেশের বিরানব্বই শতাংশ মুসলমানের চিন্তা-চেতনা ও ধর্মীয় অনুভূতিকে পাশ কাটিয়ে এ ধরনের আইন পাস করা ইসলামের সঙ্গে চরম উপহাসের শামিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এম এম মফিজুল ইসলাম। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান।

এ সময় মাওলানা আব্দুর রাজ্জাক, হাজী আব্দুল করীম, মোহাম্মদ হোসাইন মোল্লা, মো. কামাল হোসেন, মাওলানা শোয়াইব হুসাইন, জহিরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

পরে প্রধান অতিথি মুরাদনগর উপজেলা শাখার ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ