নিজস্ব প্রতিবেদক:
‘ট্রান্সফার অব প্রপার্টি বিল ২০২৬’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন দেশের বিশিষ্ট ফকীহ এবং শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেছেন, সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত প্রস্তাবিত আইনটি শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান মীরাস ও ফারায়েজের সঙ্গে সম্পৃক্ত। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে আলোচনা করে এর শরয়ি, আইনি ও সামাজিক দিক পর্যালোচনা করা প্রয়োজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমানে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেদ্দায় ওআইসি আয়োজিত আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন। দেশের বাইরে থাকায় এ বà