বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

চার বিয়ে সুন্নত বলে প্রচার বিনোদন ছাড়া কিছুই নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আশরাফ আলী নিজামপুরী

বিয়ে করা সুন্নত, ওয়াজিব, ফরজ এবং স্থান কাল পাত্র বিশেষ বিয়ে করা হারাম। একাধিক বিয়ে বা চার বিয়ে সুন্নত প্রমাণ করা খুবই কঠিন, সুতরাং চার বিয়ে সুন্নত বলে প্রচার করা বিনোদন ছাড়া আর কিছুই নয়। একাধিক বিয়ে বা চার বিয়ে নিয়ে হাসি তামাশা করা মোটেও আদবের মধ্যে পড়ে না। বিয়ে এক ধরনের হালাল মুআমালা এবং ইবাদতও বটে। শর্তসাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। সামর্থ্য থাকলে এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে, চার বিয়েরও অনুমতি ও সুযোগ দেওয়া হয়েছে। 

মুহতারাম মাওলানা মুফতি তারেক মাসুদ আমার জানা মতে একজন বিজ্ঞ আলেম। তার জ্ঞানের গভীরতাও রয়েছে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় নেই। বহির্বিশ্ব থেকে একজন মেহমান বাংলাদেশে এলে তাকে সম্মান করা, ইকরাম করা আমাদের দায়িত্ব। কিন্তু তিনি এমন কোনো বিষয় অবতারণা না করাই ভালো যা দৃষ্টিকটু এবং হাশি তামাশায় পরিণত হয়। ইসলামে বিনোদনের মাপকাঠি এবং সীমারেখা রয়েছে। একাধিক বিয়ে নিয়ে পাবলিক প্লেসে অতিমাত্রায় আলোচনা করার কারণে নারীবাদà§