শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গতকাল রাতে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বায়তুল মোকাররম মসজিদে এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা এসে সারিবদ্ধভাবে বসেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে আসেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নেন এবং পরিচিতদের দেন।

তারাবির নামাজ পড়তে আসা আলাউদ্দিন বলেন, ‘জাতীয় মসজিদে আজকেই সর্বপ্রথম নামাজ পড়তে এসেছি। এর আগে কখনো এখানে নামাজ পড়ার তৌফিক হয়নি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে দেশের সর্ববৃহৎ এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমি চাই বাংলাদেশে ইসলামিক আইন চালু হোক। মানুষ আল্লাহর পথে ফিরে আসুক।’

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি অন্যান্য মসজিদেও তারাবিহ নামাজ আদায়ে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক জায়গায় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।

এর আগে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ