বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

দ্রুজ সংঘাত: সিরিয়ায় ইসরায়েলের নতুন ষড়যন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ওয়ালিউল্লাহ আজিজী 

মধ্যপ্রাচ্য এক আগুনের গোলা। কখনো শিয়া-সুন্নি বিভাজন, কখনো কুর্দিদের স্বাধীনতার দাবি, কখনো ইসরায়েল-ফিলিস্তিন অস্থিরতা—সংকট যেন এখানকার দৈনন্দিন রুটিন। এই উত্তপ্ত অঞ্চলে প্রতিটি অস্থিরতার পিছনে কোন শক্তিশালী রাষ্ট্র কিংবা সম্প্রদায়ের কালো হাত থাকে। মধ্যপ্রাচ্যকে  আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের শক্তি প্রদর্শনের বৈধ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে , যার নৈতিক এবং আইনগত কোন ভিত্তি নেই।। আজ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদা ঘিরে যে সংঘাতের আগুন জ্বলছে, তার কেন্দ্রে আছে একটি ধর্মীয় সম্প্রদায়—দ্রুজ। আর সেই আগুনে ঘি ঢালছে ইসরায়েল। এই দ্রুজ সম্প্রদায়কে ব্যবহার করে ইসরাইল সিরিয়াকে স্থায়ীভাবে অশান্ত রাখার ষড়যন্ত্র করছে।

দ্রুজ সম্প্রদায়ের পরিচয় 
দ্রুজরা সংখ্যায় কম হলেও সাংগঠনিকভাবে শক্তিশালী। তারা মূলত সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল ও গোলান মালভূমিতে বসবাস করে। মুখে লম্বা দাড়ি ও গায়ে পাঞ্জাবি-টুপি দেখে যে কেউ তাদের মুসলিম ভাà¦