বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিদায় ১৪৪৬ হিজরি : করণীয় ও বর্জনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন বিন সাবের আলী

আজ কালের মধ্যে ১৪৪৬ হিজরি শেষ হয়ে ১৪৪৭ হিজরি শুরু হতে চলেছে। পুরো একটি বছর আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সবচে জরুরী কাজ হলো, হিসাব মিলিয়ে দেখা। বিগত বছর আমরা কিভাবে কাটালাম। দ্বীনের মৌলিক ৫টি কাজ আমাদের দ্বারা পরিপূর্ণভাবে আদায় হয়েছে কিনা। নাকি কোনো দোষ-ত্রুটি রয়ে গেছে। 

৫টি কাজ হলো

শিরক মুক্ত ঈমানের সহিত বছরটি অতিবাহিত হয়েছে কি না। 

ইবাদতগুলো সুন্নত যুক্তভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কি না।

হালাল-হারাম তমিজ করে মুআমালাত বা আর্থিক লেনদেনগুলো সম্পন্ন করা গেছে কিনা। 

মুআশারাত তথা সৃষ্টির সেরা জীব মানুষ থেকে শুরু করে সমস্ত পশুপাখিরও অধিকার-হক রক্ষা করে চলতে পেরেছি কিনা। 

আখলাকিয়্যাত, অর্থাৎ আমাদের দেহের ভিতরে থাকা বর্জনীয় গুণগুলো বর্জন করে আর প্রশংসনীয় কিছু গুণ অর্জন করে এক কথায় ইসলাহে নফসের মেহনত করে আমরা দীন ও দুনিয়ার সুখি জিন্দেগী যাপন করতে সক্ষম হয়েছে কিনা।
 
যদি উপরোক্ত পাঁচটি উপায়ে আমরা বিগত বছর অতিক্রম করতে সক্ষম হয়ে থাকি তাহলে বিনয়চিত্তে শোকর গুজার হওয়া উচিত। নতুবা দোষত্রুটির ব্যাপারে তওবা এস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসা এবং সামনের বছর সেভাবে যাপন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। আল্লাহ তায়ালা আমাদের সকলকে তাওফিক দান করেন, আমীন!

কাজলা (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ