মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া
মিডিয়াতে খবর এসেছে যে, ইরান সম্প্রতি মিসাইল নিক্ষেপ করেছে, যার ফলে তেল আবিব, জেরুজালেমসহ কয়েকটি শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতানিয়াহুর গো-দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কয়েক যুগ পর ইজরাইলে এমন একটি মিসাইল আক্রমণ দেখা গেল। ইরানের পাশাপাশি অন্যান্য আরব দেশ থেকেও যদি একই সময়ে মিসাইল নিক্ষেপ করা হতো, তাহলে ইসরায়েলে এক বিশাল বিপর্যয় সৃষ্টি হতো। এক পর্যায়ে ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটির অস্তিত্ব সংকটে পড়তো। অত্যন্ত দুঃখজনক হলেও, আরব দেশগুলো এই ঘটনায় নির্বিকার। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় তারা তাদের চৈতন্য হারিয়ে ফেলেছে। ইসরায়েলের আক্রমণের বিষয়টি তারা যেন সম্পূর্ণ ভুলে গেছে।
গাজা এখন ইসরায়েলের বর্বর আক্রমনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জ