|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
বেশির ভাগ মিডিয়ায় জুলাই আসে নাই। তারা আগের ১৫ বছরেই আটকে আছে। ট্রিটমেন্টের ধরন, শিরোনাম, কলাম, অতি মনোযোগ কিংবা এড়িয়ে যাওয়ার নানান প্রক্রিয়া দেখলে এটা সহজেই ধরতে পারার কথা। এর কারণ অনেক। মিডিয়ার মালিক, সম্পাদকীয় ব্যক্তিবর্গ, কর্মীবাহিনীর নানারকম স্বার্থ ও পক্ষপাত গভীরভাবে যুক্ত।
ব্যবসা-স্বার্থ, পুরনো বাম-প্রেম, বিন্দুত্ববাদ-কানেকশন, মতাদর্শিক অন্ধত্ব অন্ধকার একটা জায়গায় তাদেরকে আটকে রেখেছে।
এই অন্ধকার গহ্বর থেকে মিডিয়াকে বের করতে না পারলে ফ্যাসিবাদী ও হিন্দুত্ববাদী কোনো শক্তিকে বেশিদিন দূরে রাখা যাবে না। মিডিয়া হচ্ছে প্রতিদিনের গণ-পাঠশালা। কোটি মানুষের মগজে মুগ্ধতা কিংবা ঘৃণা তৈরির কাজটা বিরতিহীনভাবে সহজেই করে যেতে থাকে; কেউ তাদের অপরাধটাকে ক্রাইম হিসেবে দেখতে চায় না বলে। উল্টো বাকস্বাধীনতার একটি বর্মও তাদের গায়ে লাগানো থাকেà