বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

কোরবানিদাতাদের প্রতি শায়খ আহমাদুল্লাহর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোরবানির আগে কোরবানিদাতাদের উদ্দেশে বার্তা দিয়েছেন আলোচিত ইসলামিক আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে বলেন, ‘কোরবানি আপনার, কোরবানির বর্জ্য পরিষ্কারের দায়িত্বও আপনার।’

তিনি বলেন, ‘যে ইসলাম কোরবানির বিধান দিয়েছে, সেই ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়েছে।

আপনার পশুর মলমূত্র, রক্ত, নাড়িভুঁড়ি ইত্যাদি যদি কারো অস্বস্তি কিংবা অসুস্থতার কারণ হয়, সেটা আপনার কোরবানিকে অর্থহীন করে দিতে পারে।’

তিনি আরো বলেন, ‘তাই আসুন, পবিত্র হৃদয়ে কোরবানি করি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।’

এনএইচ/