শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বুলডোজার ও মাদরাসায় হয়রানি বন্ধের দাবি জমিয়তে উলামায়ে হিন্দের শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির

নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ নয় : সাদেকা হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, নারীরা আজ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ নয়। নারীর পাশাপাশি পুরুষও নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। 

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ’ সেল আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি: বাস্তবতা ও করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জবি উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, জাতীয় মহিলা পরিষদের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ৭১৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। ২২৬ জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ৩৮ জন নারী ধর্ষণের পর আরও নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে। ১৬৮ জন যৌন হয়রানির শিকার হয়েছে। তারা নির্যাতিত হওয়ার পর সমাজে তাদেরকে হেয় করা হয়েছে। শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেরাও হয়রানির শিকার হয়ে থাকে।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হলেও তারা তেমন কোনো অভিযোগ করতে পারছে না। বিশেষ করে এটা নারী শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনছে। তাই একটা প্লাটফর্ম নিশ্চিত করতেই হবে যেখানে নারী কথা বলতে পারবে ও তাদের অধিকার নিশ্চিত করতে পারবে।

সেলের সভাপতি অধ্যাপক তানজিম জোহরা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এছাড়া জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে, সাবেক সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ