নিজস্ব প্রতিবেদক
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেওয়া হলেও বাস্তবে এর কার্যকর প্রয়োগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের আক্ষেপ রয়েছে। তবে সরকার যদি দাওরায়ে হাদিস বা মাস্টার্স সমমানের সনদধারীদের সরকারি চাকরিতে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তবে চব্বিশ ঘণ্টার মধ্যেই নিচের স্তরের (এসএসসি, এইচএসসি ও স্নাতক সমমান) সব সার্টিফিকেটের কাঠামো প্রস্তুত করে দেবে দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। সম্প্রতি আওয়ার ইসলাম-এর বিশেষ সাক্ষাৎকারে বেফাকের মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এসব কথা জানান। সাক্ষাৎকারে কওমি সনদের বাস্তবায়ন, শিক্ষার্থীদের কর্মসংস্থান, বহির্বিশ্বের বিশ্ববিদ