শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ

মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান ‘মেহফিলে উলফাত–২০২৬’। ‘ছিন্ন সুতোয় আবার বাঁধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ ঘটে। শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, পুরোনো স্মৃতিচারণ, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানিকগঞ্জ কনভেনশন হলে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মানিকগঞ্জস্থ ছাত্র পরিষদ "লাজনাতুত তলাবা মানিকগঞ্জ" প্রথমবারের মতো এত বড় পরিসরে এ পুনর্মিলনীর আয়োজন করে। আয়োজনের বাস্তবায়ন কমিটির প্রধান ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামিয়ার বর্তমান ছাত্র রাঈসুল ইসলাম তাছনীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আমিনুর রহমান, মুহাদ্দিস, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হিফজুর রহমান, প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া; মুফতি আশরাফুজ্জামান, শিক্ষা সচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া; আল্লামা শাহ মোহাম্মদ সাঈদ নূর; আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী; মাওলানা রিয়াজুল হক কাসেমী এবং মাওলানা ইসমাইল হোসাইন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি ও অনুভূতি বিনিময়, স্মৃতিচারণ এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও ঐক্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে যোগাযোগ, সহযোগিতা এবং কল্যাণমূলক উদ্যোগের নতুন ক্ষেত্র তৈরি করবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ