শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত

ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক 

ওমরাযাত্রীদের সঠিকভাবে ইবাদত পালনে সহায়তা করতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। ১৪৪৮ হিজরি ওমরা মৌসুমের প্রথম প্রান্তিকে নয়টি ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা প্রচার করেছে মন্ত্রণালয়। এসব কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মক্কার মসজিদুল হারামসংলগ্ন বিভিন্ন হোটেলের নামাজের স্থান এবং হারাম এলাকার বাইরের মসজিদগুলোতে ইলেকট্রনিক স্ক্রিন স্থাপন করা হয়েছে। এসব স্ক্রিনে ধাপে ধাপে ওমরার নিয়মকানুন, ইবাদত-বন্দেগি ও ধর্মীয় নির্দেশনা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ওমরাযাত্রীদের নিয়মকানুন ও নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হচ্ছে।