শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হজযাত্রীদের আর্থিক ব্যয় কমাতে বিমান ভাড়া কমিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধা ও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার হজের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণেও সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। হজযাত্রীদের ব্যয় কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

মাহফিলে মধুপুরের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।

মাহফিলে বয়ান পেশ করেন দেওবন্দের মাওলানা মুজাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল ডিআইটি, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল, মাওলানা মুসা আল হাফিজ ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা।

এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ