বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, যদি এতই সাহস থাকে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আসুন। সাহস থাকলে আসুন, আমরা আপনাদের স্বাগত জানাব। কিন্তু আমরা জানি, সেই সাহস আপনাদের নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাকে গুলি করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মামলা-হামলা দেওয়া হয়েছে। পুলিশের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে নির্যাতন করা হয়েছে। এখনো আমার শরীরে গুলির দাগ রয়েছে। সেই ক্ষত নিয়েই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। সেই স্বৈরাচার এখনো স্বপ্ন দেখে, তাদের নেত্রী নাকি দেশে আসবে। আমি বলেছি, যদি এতই সাহস থাকে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আসুন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশের জনগণের সামনে আপনার বিচার করা হবে।

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের অনেক নেতাকর্মী এখনো ঘরে বসে আছে। অনেকে টাকার বিনিময়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করব, আপনারা সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা কখনো বাংলাদেশকে ধারণ করতে পারবে না। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো বাংলাদেশের মাটিতে স্থান দেবে না, ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং বিরোধী দলসহ বাংলাদেশের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেব না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ