আওয়ার ইসলাম ডেস্ক
সন্তানের দ্বীনি শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর। কিন্তু বাবা যদি সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন এবং তাঁর উপার্জন শরিয়তবিরোধী হয়, তাহলে সেই টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে যেসব শিক্ষার্থী বাবার উপার্জনের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য বিষয়টি জানা জরুরি।
সুদভিত্তিক ব্যাংকের চাকরি ও উপার্জন
সাধারণ বাণিজ্যিক ব্যাংকের যেসব পদে সরাসরি সুদী লেনদেন, সুদের হিসাব-নিকাশ লেখা, হিসাব সংরক্ষণ বা সুদ প্রসেসিংয়ের কাজ করতে হয়, সেসব কাজ শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ। এ ধরনের কাজের বিনিময়ে অর্জিত বেতনও হালাল নয়।<