বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮


খতমে নবুওয়াত জাতীয় সেমিনার কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত জাতীয় সেমিনার। ‘সীরাতুন্নবী সা. ও খতমে নবুওয়াত’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশনা উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

‘সীরাতুন্নবী সা. ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশ’-এর উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর নাতি আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী।

আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সেমিনারে যথাসময়ে উপস্থিত থেকে দ্বীনি এ কার্যক্রম সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের সদস্যসচিব মুফতি হাফীজুদ্দীন।

আগামীকাল খতমে নবুওয়াত জাতীয় সেমিনারের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ