মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক শঙ্কা নেই’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত যে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, সেটি নিয়ে ভূরাজনৈতিক কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই করিডোর হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এটি নিয়ে ঢাকা কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না। তবে এই করিডোর হওয়ার আগে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রয়োজন বলেও জানান হুমায়ুন কবির।

এসময় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টিকে হাস্যকর বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী; তার ক্ষেত্রে প্রত্যাবর্তন নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ