শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

বিদ্যুৎ ও গ্যাস সংকট একদিনে তৈরি হয়নি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট একদিনে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের সমস্যা। বিগত ১৭ বছর শতভাগ বিদ্যুৎ দেওয়ার নামে জনগণকে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছে। এ সময়ে বিদ্যুৎ সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। বরং কুইক রেন্টালের নামে নিজেদের লোকজনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়টি বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

তিনি বলেন, অপরাধী যে পরিচয়ই বহন করুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের অর্জনগুলোকে নষ্ট করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যাতে তারা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।

সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ