রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মন্ত্রীসভার বৈঠকে নিজ আসনে উপবিষ্ট বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহিত

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

পরিপত্রে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে। 

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ