বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন ১০ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১০ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট (২০ বিজিবি), ফুলবাড়ী (২৯ বিজিবি) ও দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে জব্দ করা প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। এছাড়া বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জিদান আল মুসাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে মাদক পাচার ও অপব্যবহার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ছিল ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবা, কোকেন, হেরোইন, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য।

বিজিবি আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ