শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দুটি রাজনৈতিক জোটের প্রার্থী। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয় ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 

এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ