মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার বাংলায় সিরাত চর্চা: ২০২টি বইয়ের তালিকা মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের

শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের বিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী আগামী ৭ আগস্ট (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে খুতবাপূর্ব বয়ান করবেন।

তিনি খুতবায় পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মুসল্লিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি আবুল কাসেম নোমানীর বয়ানে ঈমান-আকিদা, আমল-আখলাক, তাকওয়া, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন দিক গুরুত্ব পাবে।

মুফতি আবুল কাসেম নোমানী বর্তমানে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। হাদিসশাস্ত্রে তাঁর গভীর পাণ্ডিত্য, ইলমি গবেষণা এবং দ্বীনি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে দীর্ঘ অবদানের কারণে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সুপরিচিত।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে অবস্থান করছেন। এ সময় তিনি বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ইলমি সেমিনার এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর বয়ান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ তাৎপর্য বহন করবে। কুরআন-সুন্নাহর আলোকে তাঁর আলোচনা থেকে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ