মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে আগামী ১৬ জুলাই সুবিধাজনক সময়ে এসব কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মাদ্রাসা নিজ নিজ সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজন করবে। একই সঙ্গে শহিদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ