রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় পীর সাহেব বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্বে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করে। তাঁর নেতৃত্বেই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করে এবং বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। ১৯৯৫ সালে তিনি কাতারের আমীরের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৩ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতান্ত্রিক ও দায়িত্বশীল নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জ্বালানিসমৃদ্ধ কাতারের বিস্ময়কর উন্নয়নের অন্যতম প্রধান রূপকার হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং কাতারের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদারে শেখ হামাদ বিন খলিফা আল থানির গুরুত্বপূর্ণ অবদান ছিল। এ অবদানের জন্য বাংলাদেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, কাতারের বর্তমান আমীর, সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ