সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা 

কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার দীর্ঘদিনের উস্তাদ মাওলানা ক্বারী আব্দুল জলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, রোববার (১২ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালের খবরে শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং নূরানী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ইন্তেকালে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের দ্বীনি শিক্ষা বিস্তার ও নূরানী শিক্ষাঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ