নিজস্ব প্রতিবেদক
‘দ্বীনিয়াত ফিকিরের জামাত কুমিল্লা জেলা’র আয়োজনে দ্বীনিয়াতের মুআল্লিম জোড় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) কুমিল্লা রাণী বাজার জামিয়া রশিদিয়া আজিজুল উলূম মাদরাসায় মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে দ্বীনিয়াত বাংলাদেশ কুমিল্লা জোনের মুয়াল্লিম জোর অনুষ্ঠিত হয়।
জোড়ে স্কুলগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসলমানদের কুরআনসহ মৌলিক দ্বীন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন, জামেয়া রশিদীয়া, ফেনীর মুহতামিম, মুফতি শহিদুল্লাহ; মুফাক্কিরে ইসলাম আবুল হাসান আলী নদভী রাহ.-এর খলিফা, মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী নদভী; দ্বীনিয়াত বাংলাদেশের সদর, মুফতি সালমান; নায়েবে সদর, মুফতি নোমান কাসেমী; মাদ্রাসাতুল মদিনা, বগুড়ার মুহতামিম, মুফতি মনোয়ার হোসেন।
উক্ত জোড়ে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মফিজ (শুরা সদস্য, দাওয়াত ও তাবলীগ, কুমিল্লা জেলা; মুহতামিম, মারকাজ মসজিদ মাদ্রাসা, কুমিল্লা); মাওলানা নাঈম (মুহাদ্দিস, কাসেমুল উলুম মাদ্রাসা, কুমিল্লা); মাওলানা মারুফ বিল্লাহ (নায়েবে মুহতামিম, সুধন্যপুর মাদ্রাসা, কুমিল্লা); বিশিষ্ট দ্বায়ী লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসুদসহ কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম।
আইও/