বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


সৌদিতে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা মোট পর্যন্ত ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ জন নারীসহ মোট ১৮ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন মক্কায় ও ৫ জন মদিনায় মারা যান।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এ ছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

অবশিষ্ট ২ হাজার ৮৫৮ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান লোকমান হোসেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। 

ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯২৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ