বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


৩৬ টাকা কেজিতে ২ হাজার ৪৩০ মেট্রিক টন ধান কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৪৩০ মেট্রিক টন ধান ক্রয় করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর। এ ক্ষেত্রে ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করে তাদের থেকে ধান ক্রয় করা হবে বলে জানানো হয়েছে।   

বৃহস্পতিবার (২১ মে) নড়াইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহমেদ, খাদ্য পরিদর্শক আকরাম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল এবং উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সূত্র থেকে জানা যায়, নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটির তত্ত্বাবধানে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হবে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে নড়াইলে ধান বিক্রির জন্য মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৮১২ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান সংগ্রহ করা হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ