শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত, যাতে উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়ন জোরদার করা যায়।

সংসদের উদ্বোধনী অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে ওয়াশিংটনের গুরুত্ব প্রদান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনকে প্রতিফলিত করে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ