বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চায় জার্মানি। আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনে আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি। আশা করি, বাংলাদেশে এবারের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। 

আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। এটা বংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা থাকছে। 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সকল গোত্রের মানুষ যেন ভোট দিতে পারে। শান্তিপূর্ণভাবে নির্বাচন ক্যাম্পেইন যেন হয়। মানুষ যেন নিজের অভিমত প্রকাশের স্বাধীনতা পায়।  

তিনি বলেন, জার্মান নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। এর আগেও জার্মানি সহয়তা করেছে বাংলাদেশকে। 

শিক্ষা ক্ষেত্রে জার্মান ভিসা জটিলতা নিয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এপ্লাই করছে, কিন্তু ভুল তথ্য ও ভুল কাগজপত্র জমা দিলে জটিলতার সৃষ্টি হচ্ছে। ডকুমেন্ট ঠিক না থাকলে ভিসা দেওয়া হচ্ছে না। আমরা চাই, প্রক্রিয়া মেনে বেশি সংক্ষক শিক্ষার্থী জার্মানিতে যাক। 

বাংলাদেশে জার্মানির ব্যবসা বাড়াবে এবং দেশটি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ