বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

জামায়াতে ইসলামীর অফিসে মিলল সরকারি সার-বীজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস এসব সার ও বীজ উদ্ধার করেছে।

কৃষি প্রণোদনার সার-বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে তা জমা করার ঘটনায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে সুরাট ইউনিয়ন জামায়াতরে কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে আট প্যাকেট সরিষার বীজ, চার বস্তা ডিএপি সার, চার বস্তা পটাশ সার, এক বস্তা এমওপি সার ও ১৯ কেজি মসুর ডালের বীজ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার পর সুরাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও কৃষকরা সুরাট বাজারে জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার-বীজ মজুদ রয়েছে, এমন অভিযোগ করে সদর কৃষি অফিসে অভিযোগ জানায়। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ঘটনাস্থলে পৌঁছান।

ওই সময় ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুনের নেতৃত্বে কৃষকরা বিক্ষোভ করতে থাকেন। পরে কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব জামায়াত কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, সুরাট বাজারের স্থানীয় লোকজন আমাদের অফিসে ফোন করে অভিযোগ জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সার ও বীজ উদ্ধার করে এনেছি।

তিনি জানান, এসব সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা। রাজনৈতিক দলের কার্যালয়ে জমা করার নিয়ম নেই। আমরা যখন সার ও বীজ উদ্ধার করি, তখন ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন বলেন, ছয়জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে রেখে গেছে। শনিবার সকালে তারা এগুলো নিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এটিকে ভিন্ন রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ