মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ (বুধবার) থেকে জেদ্দা টু ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদি আরবের কম খরচের এয়ারলাইন ফ্লাইএডিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে বিমান সংস্থাটি।

জানা গেছে, প্রাথমিকভাবে ফ্লাইএডিল সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ৩ ৯১১২ স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে বেলা ১টায় উড়বে।

ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইটটি মূলত প্রবাসী শ্রমিক ও স্বল্পমূল্যে ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ