রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

জুলাই আন্দোলনের মূল কারণ ছিল পচা নির্বাচন : ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা ও পচা নির্বাচন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা সময়ের এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। যেসব কারণে জুলাই আন্দোলন ঘটেছে, তার প্রধান কারণ দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া। চোখ বন্ধ করলেও দেখা যায়, ওই আন্দোলনের মূল কারণ ছিল প্রহসনমূলক নির্বাচন।”

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সানাউল্লাহ বলেন, “আমরা আর কখনো পক্ষপাতদুষ্ট ও ভুয়া নির্বাচন করব না। কমিশন আপনাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না। তবে নির্বাচনে অনিয়ম করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে, ইসি সে দায় নেবে না।”

সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ