শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনোয়ার ভুঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন। তিনি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভুঁইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার বিকেলে ওই জমি নিয়ে আনোয়ার ভুঁইয়া ও জাহিদুল ঢালির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালি লাঠি দিয়ে আনোয়ার ও লিটনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার à¦