রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

পিআর আমিই বুঝি না, দেশের জনগণ কীভাবে বুঝবে: সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার নষ্ট হবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “পিআর সিস্টেম কি আমিই বুঝি না, দেশের জনগণ কীভাবে বুঝবে?”

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরও বিএনপি এখনও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংবিধান সংরক্ষণের লড়াই অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও ৭১-এর পরাজিতরা ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি তা সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর বিদেশের মাটিতে যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, তারা দেশকে কলঙ্কিত করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ